দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতীয় দুই সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা।
দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ২৩ রান করেছেন রোহিত শর্মা। বিরাট কোহলি করেছেন ৭ রান। দুজনেই আজ ব্যর্থ। তারপরেও এই ম্যাচে বিশ্ব রেকর্ড গড়েছেন দুই ক্রিকেটার।
নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বাধিক ছক্কা রোহিতের
নিউজিল্যান্ডের বিপক্ষে এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়েছেন রোহিত। ওয়েলিংটনে ২৩ রানের ইনিংসে জোড়া ছক্কা মারেন তিনি। এই দুই ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে সবাইকে ছাড়িয়ে শীর্ষে পৌঁছে যান ‘হিটম্যান’ খ্যাত এই তারকা।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৬টি এক দিনের ম্যাচে অংশ নিয়ে ৫১টি ছক্কা মেরেছেন রোহিত। এত দিন এই রেকর্ড ছিল পাকিস্তানের কিংবদন্তি শহিদ আফ্রিদির দখলে। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৮ ম্যাচে ৫০টি ছক্কা মেরেছিলেন। তার সেই রেকর্ড ভেঙেছেন রোহিত।
তিন নম্বরে আছেন ওয়েষ্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিস গেইল। তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০টি এক দিনের ম্যাচে অংশ নিয়ে ৪৫টি ছক্কা হাঁকান। ছয় নম্বরে রয়েছেন বিরাট কোহলি। ৩৮ ম্যাচে তিনি মেরেছেন ২৯টি ছক্কা। ১০ নম্বরে রয়েছেন শচীন টেন্ডুলকার। তিনি মেরেছেন ২৬টি ছক্কা। তার জন্য ৪২টি ম্যাচ খেলেছেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বাধিক রান কোহলির
নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার রেকর্ড করেছেন কোহলি। তার জন্য এই ম্যাচে মাত্র ১ রান দরকার ছিল। কোহলি আজ করেছেন মাত্র ৭ রান। কিউইদের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে ৩৮ ম্যাচে ৭টি সেঞ্চুরি আর ১১টি ফিফটির সাহায্যে ১৯৭৭ রান করেছেন বিরাট কোহলি।
এত দিন এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের দখলে। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫১ ম্যাচে ১৯৭১ রান করেছেন। তিন নম্বরে রয়েছেন শচীন। তিনি ৪২ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৭৫০ রান করেছেন।
এমজে